ডেস্ক রিপোর্ট: সৌদিআরবের পবিত্র মদিনার মসজিদে নববীর আঙিনায় সন্তান প্রসব করেছেন এক নারী।
জানা যায়, গত বৃহস্পতিবার অন্যান্য নারীদের সঙ্গে ওই নারীও নামাজ আদায় করতে মসজিদে নববীতে উপস্থিত হন। নামাজ শেষে মসজিদ ত্যাগ করার সময় মসজিদের আঙিনায় হঠাৎ প্রচন্ড প্রসব বেদনা ওঠে।
সে সময় উপস্থিত কয়েকজন নারী-পুরুষ দ্রুত সৌদি রেড ক্রিসেন্টের মসজিদে নববী শাখার (এসআরসিএ) স্বেচ্ছাসেবীদের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনাস্থলে এসে ওই নারীর চিকিৎসা শুরু করেন ।
সৌদি গেজেটের বরাত সৌদি রেড ক্রিসেন্ট মদিনা শাখার মহাপরিচালক ডা. আহমেদ বিন আলি আল-জাহরানি বলেন, মসজিদে নববীর আশেপাশে রেড ক্রিসেন্টের কয়েকটি অ্যাম্বুলেন্স সবসময় থাকে।এসব অ্যাম্বুলেন্সে চিকিৎসক ও জরুরি চিকিৎসা সেবা আগত মুসল্লিদের জন্য সর্বক্ষণ নিয়োজিত ।
তাকে তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্সে নিয়ে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ওই নারী নিরাপদে সন্তান প্রসব করেন। মা ও শিশু উভয়েই সুস্থ আছেন বলে জানিয়েছেন ডা. আহমেদ বিন আলি আল-জাহরানি।
সৌদি আরবের সাধারণ জনগণ এবং বহিঃবিশ্ব হতে আগত সকল ওমরাহ ও হজযাত্রীদের যে কোনো প্রয়োজনে রেড ক্রিসেন্টের জরুরি সেবা পেতে ৯৯৭ নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে।পাশাপাশি, আসাফনি ও তাওয়াক্কালানা অ্যাপ থেকে এসওএস পাঠানো হলেও জরুরি অ্যাম্বুলেন্স সেবা সঠিক স্থানে দ্রুত পৌঁছে যাবে।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments