স্টাফ রিপোটার: আজ ৩ নভেম্বর সকাল ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের ভারপ্রাপ্ত সমন্বয়ক মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত জোটের কেন্দ্রীয় পরিচালনায় পরিষদের সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, কেন্দ্রীয় নেতা রুবেল শিকদার প্রমুখ।
সভায় আইএমএফের কাছ থেকে ঋণ নেয়ার পরিকল্পনায় সরকারের তীব্র সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের আজকের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির জন্য দায়ী সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসন। উন্নয়ন প্রকল্পের নামে জনগণের টাকা নয়ছয় করেছে সরকার। দুর্নীতি লুটপাটের টাকা পাচার হয়েছে সরকারি মদদে। সেই টাকা ফেরত আনার কোনো উদ্যোগ নেই, দোষীদের গ্রেফতারেরও কোনো উদ্যোগ সরকারের নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, বিদেশি ঋণের নামে হাজারটা শর্ত প্রতিনিয়ত আরোপ করা হচ্ছে জনগণের ওপর। কিন্তু সরকার কখনোই এসব ঋণ নেয়ার সময় শর্তগুলো জনসম্মুখে আনে না। অবিলম্বে সকল বিদেশি ঋণের শর্ত জনসম্মুখে আনতে হবে।
সভায় আইএমএফের ঋণের নামে রাষ্ট্রীয় সম্পদ বেসরকারিকরণ এবং বিদ্যুৎ ও জ্বালানী খাতে ভর্তুকি প্রত্যাহারের পাঁয়তারার বিরুদ্ধে আগামী ৮ নভেম্বর ২০২২ বিকাল সাড়ে ৩টায়, রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ-সমাবেশ এবং মিছিলের সিদ্ধান্ত হয়। উক্ত কর্মসূচিতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments