রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বানারীপাড়ায় স্কুল ছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ' শিরোণামে ১১ সেপ্টেম্বর সোমবার চাখারের কয়েকজন এইচএসসি পরীক্ষার্থীকে জড়িয়ে বরিশালের একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত ওই সংবাদটি যে অভিযোগের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে চলমান এইচএসসি পরীক্ষার্থী রাসেল , রাহাত ,সাইফুল ও হাফিজুল।
তাদের দাবি একটি তুচ্ছ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিশাল রংরূপ দিয়ে তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্থ ও পারিবারিক এবং সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার ঘৃণ্য প্রয়াসে স্থাণীয় কুচক্রি মহলের প্ররোচনায় গুরুতর আহত হওয়ার নাটক সাজিয়ে চাখারের বড় চাউলাকাঠি গ্রামের মুক্তার বালীর ছেলে সাইফুল বালী নামের ওই স্কুল ছাত্রকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয় এবং সাংবাদিকদের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে উক্ত মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশ করানো হয়েছে। তাদের দাবি সাইফুল বালীকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে নাটক মঞ্চস্থ করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে তাদের চলমান এইচএসসি পরীক্ষায় বাধা সৃষ্টি করে ভবিষ্যৎ সুন্দর জীবন ধংশ করার অপতৎপরতা চলছে বলেও ওই চার পরীক্ষার্থী দাবি করেছে। তদন্তপূর্বক প্রকৃত সত্য উদঘাটনের জন্য তারা প্রশাসনের কাছে জোর দাবিও জানিয়েছে।
এদিকে ওই স্কুল ছাত্রের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments