আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তর -পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে আইএস জঙ্গি হামলায় দেশটির আট সৈন্য নিহত হয়েছে এবং আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন। সামরিক সূত্র একথা জানিয়েছে। গণমাধ্যম জানিয়েছেন শুক্রবার সংঘাতপূর্ণ এ হামলার ঘটনা ঘটেছে।
জানাযায় , লেকশাদ অঞ্চলে দিকবা ও মার্তি শহরের মাঝামাঝি দিয়ে চলার পথে যাওয়ার সময় একটি সামরিক বহর ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) জঙ্গিদের রকেট হামলার শিকার হয়।
এক সামরিক কর্মকর্তা জানান, এ হামলায় অপর আট সৈন্য ও জিহাদি বিরোধী এক মিলিশিয়াম্যান আহত হয়েছে।
এমন ঘটনার ব্যাপারে তাদের কথা বলার অনুমোদন না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সামরিক সূত্র জানায়, জিহাদিরা সেখান থেকে দু’টি সামরিক গাড়ি নিয়ে গেছে এবং অপর তিনটি গাড়ি পুড়িয়ে দিয়েছে।
বিগত দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আইএসডব্লিইএপি জিহাদিদের এটি ছিল দ্বিতীয় বড় ধরনের হামলা। তারা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ১২ ধরে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments