আনিছ আহমেদ ( শেরপুর )প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী সদর বাজার এলাকায় সরকারী সেট ঘর অবৈধভাবে ঘিরে ফেলা ও রাস্তা বন্ধ করে ছাপড়া ঘর নির্মাণ করার অভিযোগে সদর বাজারে অভিযান পরিচালনা করেন, ইউএনও ফারক আল মাসুদ। ১৫ জুন বুধবার সকাল সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করেন তিনি। ভূমি অফিসের উত্তর পার্শ্বে গলি বন্ধ করে বাচ্চু মিয়া নামে এক ব্যক্তি ছাপড়া নির্মাণ করে মানুষের পথ আটকিয়ে দেয়। এছাড়াও শহিদুল ও আদুরি নামে দুই ব্যক্তি সরকারী সেট ঘর ঘিরে ফেলে দখলে নিয়ে নেয় এবং ইয়াকুব আলী নামে এক ব্যক্তি বাজারের গলি দখল করে মানুষের যাতায়াতের বিঘ্ন সৃষ্টি করে। এ বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাচ্চু মিয়ার ছাপড়া ঘরসহ অন্যান্য জায়গা ও গলি অবৈধ দখল উচ্ছেদ করে বাজারে আসা ব্যবসায়ীদের স্বার্থে ওই জায়গাগুলো উম্মুক্ত করে দেওয়া হয়। এসময় দোকানে মূল্যের তালিকা না থাকায় ও সরকারী কাজে অসহযোগিতা করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত ও অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন, ঝিনাইগাতী খানার এসআই হাবিবুর রহমান ও পুলিশের একটি টিম এবং আনসার সদস্যগণ।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments