আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সাথে শান্তি আলোচনা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের সত্যিকার বিপদ সম্পর্কে সতর্ক করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ল্যাভরভ সোমবার রুশ বার্তা সংস্থার কাছে আলোচনায় কিয়েভের ধরনের সমালোচনা করেন।
তিনি বলেন, সদিচ্ছারও সীমা আছে। কিন্তু এটি যদি পারস্পরিক না হয় তাহলে সেটা আলোচনার প্রক্রিয়ায় সহায়তা করে না।
ল্যাভরভ বলেন, কিন্তু আমরা জেলেনস্কির প্রতিনিধিদলের সাথে আলোচনা অব্যাহত রাখবো।
তবে তিনি জেলেনস্কির সমালোচনা করে বলেন, ‘তিনি আলোচনার ভান করছেন। তিনি খুব ভালো অভিনেতা।’
ল্যাভরভ বলেন, কেউ যদি খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো পড়ে ও শোনে তাহলে বুঝতে পারবে এর ভেতরে কতো হাজার দ্বন্দ্ব রয়েছে।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে তিনি তৃতীয় বিশ্ব যুদ্ধের সত্যিকার বিপদ সম্পর্কে সতর্ক করে বলেন, এই বিপদ মারাত্মক। এটি বাস্তব । আপনি একে খাটো করে দেখতে পারেন না।
ইউক্রেনে চলমান যুদ্ধ সম্পর্কে তিনি বলেন, একটি চুক্তির মধ্যদিয়েই এই যুদ্ধ শেষ হবে বলে তিনি আস্থাশীল।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments