বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের নিষেধাজ্ঞার প্রতিবাদে বশেমুরবিপ্রবি ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেছে।
ফার্মেসী কাউন্সিল গত ৩১ জুলাই দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়কে ফার্মেসি বিভাগের অনার্স কোর্সে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে বশেমুরবিপ্রবিও রয়েছে। কাউন্সিলের নিষেধাজ্ঞার কারণ হলো, এসব বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি।
বশেমুরবিপ্রবি ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা দাবি করেছে, বিভাগে পর্যাপ্ত শিক্ষক, ল্যাবরেটরি, শ্রেণীকক্ষ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নেই। তারা ফার্মেসী কাউন্সিলের শর্ত পূরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছিল। কিন্তু প্রশাসন তাদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
ফার্মেসী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: রনি মৃধা বলেন,বিভাগে ছয়টি ল্যাবরেটরি থাকলেও নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং রসায়নিক পদার্থ । এছাড়াও, বিভাগের পুরোনো ল্যাবরেটরিগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে আমরা মনে করছি।
ফার্মেসী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, বিভাগে বর্তমানে মাত্র ১৩ জন শিক্ষক এর মধ্যে ৮ জন ছুটিতে। ফার্মেসী কাউন্সিলের শর্ত অনুযায়ী বিভাগে ২২ জন শিক্ষক থাকা প্রয়োজন কিন্তু শিক্ষক সংকটের কারণে আমরা পর্যাপ্ত শিক্ষা পাচ্ছি না ।
শিক্ষার্থীদের দাবি দাবী সমূহ:
১. ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ এর শর্তানুযায়ী ২২ জন শিক্ষকের বিপরীতে আমাদের বিভাগে আছে মাত্র ১৩ জন শিক্ষক। যার মধ্যে ৮ জন শিক্ষক শিক্ষা ছুটিতে। আগামী সাত দিনের মধ্যে শিক্ষক নিয়োগে প্রজ্ঞাপন জারি করতে হবে
ফার্মেসি কাউন্সিলের নিষেধাজ্ঞায় উল্লেখিত কমপক্ষে। টি শ্রেণীকক্ষের ব্যবস্থা করা
২. ফার্মেসি কাউন্সিলের নিষেধাজ্ঞায় উল্লেখিত কমপক্ষে। টি শ্রেণীকক্ষের ব্যবস্থা করা
২. ফার্মেসি কাউন্সিলের নিষেধাজ্ঞায় উল্লেখিত কমপক্ষে ৪ টি শ্রেণীকক্ষের ও ৩টি নতুন ল্যাবের ব্যবস্থা করতে হবে।
৪ পুরোনো ল্যাব দ্রুত সময়ে সংস্করণ করতে হবে ।
৫. ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও রাসায়নিক সরবরাহ করা যা বিগত ১ দশকেও প্রদান করা হয়নি
৬. এনিমেল ফাউজের জন্য জায়গায় বরাদ্দ ও অর্থ বরাদ্দ।
৭. ল্যাবের জন্য এটেন্ডেন্ট নিয়োগ
৮. ফার্মা গার্ডেনের জায়গা বরাদ্দ (ওষুধি বাগান)
৯. ২০১৬ সালের বিভাগের যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দকৃত ৩৮ লক্ষ ৫০ হাজার ঢাকার অমীমাংসিত টেন্ডারের সমাধান করা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments