বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও পাঁচপীর এলাকার একটি পুকুরের পানি থেকে জেসি খাতুন নামে এ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ৩ জানুয়ারি সকালে ওই এলাকার কুদ্দুস নামে এক ব্যাক্তির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান স্থানীয় প্রশাসন।
পুলিশ জানায়, সকালে পুকুরের পানিতে ওই নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরবর্তিতে থানা পুলিশসহ জেলা পুলিশের উধতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুরের পানিতে ভেসে থাকা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আছে।
এসময় রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী, সহকারী পুলিশ সুপার সার্কেল স্নেহাষীস দাস জানান, নিহত ব্যাক্তির পরিচয় মিলেছে। ওই নারী একজন প্রতিবন্ধী। তার লাশ থানায় আনা হয়েছে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments