কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নাবিল (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ দিকে চর গঙ্গামতি সৈকতে এ ঘটনা ঘটে। নিখোঁজ নাবিল কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। সে এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে। ঘটনার পরপরই স্থানীয় জেলে, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ নাবিল কলাপাড়া উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চাপলী গ্রামের তার নানা বাড়িতে বেড়াতে যায়। সকালে তার দুই মামাতো ভাইয়ের সঙ্গে চর গঙ্গামতি সৈকতে গোসল করতে নামে। এসময় নাবিল স্রোতের টানে সাগরে ভেসে যায়। তবে সে সাঁতার না জানতোনা বলে জানা গেছে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.ইলিয়াস বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসর ও পটুয়াখালী ডুবরির একটি টিম যৌথ ভাবে কাজ করছে। তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments