স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি এবং একটি সিঙ্গেল ব্যারেল পুরাতন শটগান ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- তরিকুল ইসলাম তাপস (৩৮) ও মো. মাসুদ রানা (৩৫)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৮ আগস্ট ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে ডেমরা থানাধীন সারুলিয়া এলাকার ৩৮ নম্বর রানীমহল রোডে এক ব্যবসায়ীর বাড়িতে মুখোশ ও হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি একাধিক মোটরসাইকেল যোগে এসে হামলা চালায়। এ সময় তারা বাড়ির দ্বিতীয় তলার জানালা লক্ষ্য করে পিস্তল ও শটগান দিয়ে একাধিক গুলি ছোড়ে। এতে জানালার কাচ ভেঙে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার সংবাদ পেয়ে ডেমরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ির গেটের সামনের রাস্তা থেকে গুলির ৪টি খোসা উদ্ধার ও জব্দ করে। এ ঘটনায় ডেমরা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়।
মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ডেমরা এলাকা থেকে তাপসকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরাবো এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে মো. মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ।
ডেমরা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে আরও একটি পৃথক মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments