স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী থানা এলাকায় এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় মো: মানিক (২৯) নামে একজন পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী ট্রাফিক পুলিশ।
শুক্রবার (১৯ জুন) দুপুর আনুমানিক ১২:১৩ ঘটিকায় পল্লবী থানাধীন কালশী মোড়ে এই ঘটনা ঘটে।
ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ দুপুরে ট্রাফিক পল্লবী জোনের কালশী মোড়ে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট এম এস মাহমুদ আলি। এ সময় একটি মাইক্রোবাসের কাগজপত্র যাচাইয়ের জন্য গাড়িটিকে থামানোর সংকেত দেয়। তিনি চালকের সঙ্গে কথোপকথনের সময় লক্ষ্য করেন একজন ছিনতাইকারী গাড়িতে থাকা এক যাত্রীর মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরিস্থিতি বুঝে সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে লক্ষ্য করে ধাওয়া করেন। একপর্যায়ে সাহসিকতার সাথে পুলিশ ছিনতাইকারী মানিককে হাতেনাতে ধরতে সক্ষম হন। পরবর্তীতে ছিনতাইকৃত মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ভুক্তভোগীর নিকট মোবাইল ফোনটি বুঝিয়ে দেওয়া হয়।
আটককৃত ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments