পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের পৃথক সীমান্ত এলাকা থেকে ভারত থেকে বিএসএফ কর্তৃক পুশইন করা নারী-শিশু সহ ১১ জনকে আটক করেছে বিজিবি।আটককৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাগবাটী গ্রামের তাসলিমা খাতুন (৪০), কলারোয়া উপজেলার চিতলা গ্রামের মর্জিনা (৪০), নড়াইলের কালিয়া উপজেলার শুক্র গ্রামের নীরুফা বেগম (৪০), যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রামের সাজিদা খাতুন (৪০), ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের জাহিদুল ইসলাম (৪০), একই গ্রামের ফাইজান শেখ (১০), নোয়াখালীর শ্যামবাগ উপজেলার ডোমনাকান্তি গ্রামের ওমর ফারুক (৩৭), নারায়নগঞ্জের বন্দর উপজেলার মদনপুর গ্রামের মীম আক্তার (২২), সোনারগাঁও উপজেলার চৌরাপাড়া গ্রামের শাহনাজ (৩৪), নরসিংদীর মাদবদী উপজেলার বালাপুরেরচর গ্রামের তানিয়া (৩৫) ও খুলনার তেরখাদা উপজেলার বাউনডাংগা গ্রামের আলেয়া (৭০)।
শনিবার (১৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধীনায়ক রিয়াদ মুর্শেদ। এর আগে শুক্রবার (১৬ মে) গভির রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত তাদের বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকায় পুশইন করা হয়। জানা গেছে আটক সবাই বাংলাদেশী নাগরিক।
বিজিবি জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ১১ জনকে পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা ও ডানাকাটা সীমান্ত সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইন করে। স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘুরতে দেখে স্থানীয় বিজিবি ক্যাম্পে অবগত করলে বিজিবি সদস্যরা তাদের আট করে। এসময় তাদের বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবা বাদ করা হলে তারা জানান, দীর্ঘদিন যাবত ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করে আসছিলেন। গত ২ মে ভারতীয় পুলিশ তাদেরকে ভারতের বোম্বে থেকে আটক করে। ১৭ মে পর্যন্ত পুলিশি হেফাযতে রেখে বিমান যোগে বাংলাদেশী মোট ১২৫ জনকে শিলিগুড়ি বিমান বন্দরে পৌঁছে দেয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের মধ্যে ১১ জনকে পঞ্চগড়ে পুশইন করে বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় বোদা থানায় হস্তান্তর করা সহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে নীলফামারী-৫৬ বিজিবির ভারপ্রাপ্ত অধীনায়ক রিয়াদ মুর্শেদ বলেন, সীমান্ত রক্ষায় তৎপর রয়েছে বিজিবি। অনুপ্রবেশ ও সকল অপরাধ ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে বিদ্যালয়ের অড ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি পাঁচতলা বহুতল ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে সাত মসজিদ রোডের ওই ভবনের ছাদের একটি কক্ষে আগুনের সূত্রপাত হ ...
পিরোজপুর অফিস: পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক মহাসড়কের দেবীপুর এলাকায় একটি কাঁচামালবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজের একটি অংশ ভেঙে পড়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ সাময ...
রাহাদ সুমন,বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর ও সোনার বাংলা বাজার এলাকার মধ্যবর্তীস্থানে যাত্রীবাহি হানিফ ও বাউফল পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি ...
সব মন্তব্য
No Comments