ডেস্ক রিপোর্ট: জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাসসহ অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বিঘ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে। জাতীয় জ্বালানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, অপ্রয়োজনীয় বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার কমানো, অফিস-আদালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণ এবং জ্বালানির অপচয় রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার মনে করছে, সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে জ্বালানির ওপর চাপ কমানো সম্ভব হবে এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্যও বলা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানি ব্যবহারে সচেতনতা ও সাশ্রয়ী নীতি অনুসরণ করা গেলে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ ব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments