ডেস্ক রিপোর্ট: দলীয় সিদ্ধান্ত গ্রহণে আদালতের ‘অস্থায়ী নিষেধাজ্ঞা’র আওতায় থাকা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের টানা ৪১ দিন ধরে চুপচাপ। নিষেধাজ্ঞার কারণে গত ১ নভেম্বর থেকে শুধু দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেই নয়, কার্যত রাজনীতির-ই বাইরে রয়েছেন তিনি। দলের চেয়ারম্যান হিসেবে কোনো কার্যক্রমই করতে পারছেন না। এই বাধা কাটবে কি না, সেটি জানা যেতে পারে আজ সোমবার।
দল থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধার একটি মামলায় গত ৩০ অক্টোবর জি এম কাদেরের ওপর দলীয় সিদ্ধান্ত গ্রহণে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন ঢাকার প্রথম যুগ্ম-জেলা জজ মাসুদুল হক। নিষেধাজ্ঞা খারিজ চেয়ে জি এম কাদেরের করা আবেদন গত ১৬ নভেম্বর খারিজ করে দেয় একই আদালত। আবেদন খারিজের বিরুদ্ধে জি এম কাদের জজ কোর্টে গেলে সেখানেও তার আবেদন খারিজ হয়ে যায়। ফলে দায়িত্ব পালনে তার ওপর আদালতের দেওয়া ঐ নিষেধাজ্ঞা বহাল থাকে।
পরে হাইকোর্টে যান জি এম কাদের। গত ২৯ নভেম্বর নিম্ন আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা স্থগিত করেন হাইকোর্ট। তবে জিয়াউল হক মৃধা পর দিনই আপিল বিভাগের চেম্বার আদালতে যান, আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। সেটির ওপর আজ ফুলকোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। যার কারণে, জি এম কাদেরসহ জাপার নেতাকর্মীদের আজ চোখ থাকছে সর্বোচ্চ আদালতের দিকে।
ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments