আন্তর্জাতিক ডেস্ক: আন্দামান সাগরে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা একটি ট্রলার ডুবে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীর পাশাপাশি বাংলাদেশি নাগরিকও থাকতে পারেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে দুর্ঘটনাটিকে গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
প্রাথমিক তথ্যমতে, বাংলাদেশের টেকনাফ উপকূল থেকে ট্রলারটি অনিয়মিতভাবে সমুদ্রপথে মালয়েশিয়ার দিকে রওনা হয়। যাত্রাপথে আন্দামান সাগরে প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কারণে নৌযানটি দুর্ঘটনার শিকার হয়। অতিরিক্ত যাত্রীবোঝাই থাকায় সেটি ভারসাম্য হারিয়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
সংস্থাগুলোর বিবৃতিতে বলা হয়, দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান না থাকায় এমন ঝুঁকিপূর্ণ যাত্রা বাড়ছে। রাখাইনে চলমান সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে অনেক রোহিঙ্গার নিজ দেশে ফেরার আশা অনিশ্চিত হয়ে পড়েছে।
এছাড়া শরণার্থী শিবিরগুলোতে মানবিক সহায়তা কমে যাওয়া, শিক্ষা ও কর্মসংস্থানের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এতে অনেকে উন্নত জীবনের আশায় দালাল চক্রের প্ররোচনায় বিপজ্জনক সমুদ্রপথ বেছে নিচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে।
ইউএনএইচসিআর ও আইওএম আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে, যাতে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠী উভয়ই পর্যাপ্ত মানবিক সহায়তা পায়।
সংস্থাগুলো আরও বলেছে, সমস্যার মূল কারণ সমাধান না হলে ভবিষ্যতেও এ ধরনের প্রাণঘাতী সমুদ্রযাত্রা অব্যাহত থাকবে, যা আরও বড় মানবিক বিপর্যয়ের জন্ম দিতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments