নাটোর প্রতিনিধি: নাটোরে রাকিব ও রায়হান হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ জেলা বিএনপির ১৪ নেতা কর্মিকে খালাস দিয়েছে আদালত। বুধবার বেলা ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ বিচারক মোঃ মাইনুদ্দীন এই রায় প্রদান করেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৫ সালে ৫ জানুয়ারী আওয়ামী লীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গনতন্ত্র রক্ষায় বিজয় র্যালী কর্মসূচিতে যাওয়ার সময় নাটোর সদর উপজেলার তেবারিয়া এলাকায় রাকিব ও রায়হান নামের দুইজনকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় নিহত রাকিবের বড় ভাই আনজুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পরে পুলিশ তদন্তে প্রাপ্ত আসামী বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর বলেন, এ মামলায় বাদি পক্ষ আসামীদেরকে সনাক্ত করতে না পারায় ও রাষ্ট্র পক্ষ স্বাক্ষী প্রমান করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আসামী বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার আসামী ১৪ জনকে খালাস দেন। গত ১০ সেপ্টেম্বর দুলুকে আরো তিনটি মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেরিতে হলেও আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। তিনি রাকিব ও রায়হানের হত্যার মুল পরিকল্পনাকারী ও দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments