স্টাফ রিপোটার: সমতলের আদিবাসীদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দসহ খাদ্য, শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন। আজ ১১ জুন শনিবার সকাল ১১টায়, মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেনের সভাপতিত্বে এবং আদিবাসী নেত্রী রাখী ম্রং-এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ধারণাপত্র পাঠ করেন লেখক, গবেষক পাভেল পার্থ। সংবাদ সম্মেলনের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা কমরেড ডা. দিবালোক সিংহ। সাংবাদ সম্মেলনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, আদিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, উপদেষ্টা আলতাফ হোসেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন আসলাম খান, তারিক হোসেন মিঠুল, ফেরদৌস আহমেদ উজ্জল, জাহাঙ্গীর আলম নান্নু, দীপক শীল প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাভেল পার্থ বলেন, বাজেটে প্রান্তিক জাতিগোষ্ঠী ও আদিবাসীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন হয় না। অথচ আদিবাসীরা গৌরবোজ্জ্বল লড়াই-সংগ্রামের অধিকারী। পার্বত্য অঞ্চলে যে বাজেট বরাদ্দ হয়, তার খুব সামান্যই আদিবাসীদের জন্য ব্যয় হয়। আর সমতলের আদিবাসীদের জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ নাই। কিন্তু সমতলের আদিবাসীরা সবচেয়ে দারিদ্র্যপীড়িত।
লিখিত বক্তব্যে বলা হয়, সমতলের আদিবাসীদের জন্য বাজেটে ২০০ কোটি টাকা, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধি ও আদিবাসীদের জন্য বাজেট বরাদ্দ দাবি করা হয়। লিখিত বক্তব্যে, আদিবাসীদের জন্য বরাদ্দকৃত বাজেট বণ্টন ও ব্যবস্থাপনায় অঞ্চল ও জাতিভিত্তিক আদিবাসী প্রতিনিধীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করারও দাবি জানানো হয়।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments