ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানা পুকুরে ঝাঁপ দিয়ে হাদিসুর রহমান নামে (২৯) এক সিএনজি চালিত অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগষ্ট) সকালে থানা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে সেনা সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা। হাদিসুর জেলা সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। সে স্ত্রী ও সন্তান নিয়ে শহরের পীরবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্ত্রী শেফালী বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, হাদিসুর রহমান মাদকাসক্ত ছিল। রাতে সে ঘরের মধ্যে ইয়াবা সেবনের পর ভোর থেকে সে দা হাতে নিয়ে অসংলগ্ন আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে সে ভবনের বিভিন্ন ফ্ল্যাটে গ্লাসের জানালায় দা দিয়ে কোপাতে থাকে। পরে শহরের সিও অফিস এলাকায় একটি পুকুরে ঝাঁপ দেয়। সেখান থেকে সে পালিয়ে সদর থানার ফটক ডিঙ্গিয়ে ভিতের প্রবেশ করে থানা পুকুরেও ঝাঁপ দেয়। পরে সে উঠে না আসায় পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সকাল ৮টায় পুকুর থেকে হাদিসুরের মরদেহ উদ্ধার করে।
তবে হাদিসুরের মা আলেয়া বেগম ও পরিবারের লোকজনের অভিযোগ, হাদিসুরের দ্বিতীয় স্ত্রী শেফালী বেগমের সাথে তার আগের স্বামীর যোগযোগ নিয়ে প্রায়শ কলহ চলত। এমনকি আগের স্বামী মনির বর্তমান স্বামী হাদিসুরকে মারধরও করেছিলো। এনিয়ে সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল। তারা হাদিসুরের মৃত্যুর সঠিক তদন্ত দাবী করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফ্ফর হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments