ডেস্ক রিপোর্ট: রাজধানীর সায়েদাবাদে একটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৬ জন দগ্ধ হয়েছেন। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দগ্ধরা হলেন: আবুল কালাম (৫০) শামসুদ্দিন রবিন (৪০), রিপন (৪৫) শফিকুল ইসলাম (৪০) বিশ্বনাথ (৬৫) ও কবির (৩৮)। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে জনপথ মোড়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা গেছে, জনপথ মোড় এলাকায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দোকানটিতে যারা ছিলেন, তাদের সবাই দগ্ধ হয়েছেন। আশেপাশের লোকজন দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন সাংবাদিকদের বলেন, ৬ জন দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। তবে কী পরিমাণ দগ্ধ হয়েছেন। দগ্ধ ছয়জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
তাদের মধ্যে, আবুল কালামের ৮০ শতাংশ, শামসুদ্দিন রিপনের ৬০ শতাংশ, শফিকুল ইসলামের ৭৮ শতাংশ, বিশ্বনাথের ৩৪ শতাংশ, কবিরের ৮৫ শতাংশ এবং রবিনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। রবিন ছাড়া সবাইকে পোস্ট-অপারেটিভে রাখা হয়েছে। এছাড়া রবিনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিবেন বলেন, সায়েদাবাদে চায়ের দোকানটিতে পুরাতন গ্যাস সিলিন্ডার রং করা হচ্ছিল। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, সেখানে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরেছে।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments