ডেস্ক রিপোর্ট: আজ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল – বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির এক সভা দলের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে দলের তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাতে অংশ নেন ও আলোচনা করেন দলের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সর্বজনাব মুশতাক হোসেন, এ টি এম মহব্বত আলী, আবদুল কাদের হাওলাদার, করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নবাব; স্থায়ী কমিটির পর্যবেক্ষক সদস্য রোকনুজ্জামান রোকন প্রমুখ। সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে নিম্নোক্ত প্রস্তাব গৃহীত হয়ঃ
”জুলাই-আগস্ট ২০২৪ ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের নয় মাস পরে সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করে মানবতা বিরোধী অপরাধের জন্য দল ও সংগঠনের বিচারের পথ উন্মুক্ত করেছে। সে সাথে রাজনৈতিক বিশৃঙ্খলা নির্বৃত্ত করার লক্ষ্যে সন্ত্রাস বিরোধী আইনেরও সংশোধন করেছে। আজ সরকার আওয়ামী লীগের কর্মকান্ড নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারী করেছে।
”বিগত বছরগুলোতে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অপশাসন, লুটপাট, গুম-খুন বিশেষ করে গত বছরের জুলাই-আগস্টে সরকারী বাহিনী ও দলীয় সশস্ত্র দুর্বৃত্ত বাহিনী পরিচালিত পাইকারী হত্যাকান্ডে ১৪০০ মানুষের জীবন কেড়ে নেয়া হয়েছে। এ ধরণের নজিরবিহীন হত্যার বিচার ছিল জনগণের প্রাণের দাবি। নেতৃত্বের পাশাপাশি সংগঠনকে বিচারের আওতায় আনার জন্য অবশেষে সরকার একটি সিদ্ধান্তে পৌঁছেছে।
”আমরা তীব্র ক্ষোভ ও ঘৃণার সাথে লক্ষ্য করেছি যে, পতিত আওয়ামী লীগ নেতৃত্ব এখনো পর্যন্ত তাদের খুন-নির্যাতনের জন্য অনুশোচনা তো দূরের কথাা, তারা গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র বলে নাকচ করছে। হত্যার দায় দায়িত্ব আন্দোলনকারী শক্তির ওপর চাপিয়ে নিজেদের দ্বারা সংগঠিত গণখুনকে আড়াল করতে চাইছে। এ ধরণের প্রয়াস কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না।
”এ সভা আশা করে আদালত স্বচ্ছতার সাথে ন্যায়বিচার সম্পন্ন করবে। একই সাথে আমরা আশা করি মুক্তিযুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীকেও এ সংশোধিত আইনের অধীনে সংগঠনগত বিচারের সম্মুখীন করা হবে। আমরা আশা করি গণতন্ত্রে উত্তরণের লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি ঐক্যের পথে অগ্রসর হবেন।”
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments