বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ০৮ অক্টোবর রবিবার ৫-দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ড. হু জিনমিং-এর আমন্ত্রণে কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক বোর্ড মিটিং-এ অংশগ্রহণের জন্য তিনি এই সফর করছেন।ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর পরিচালক মাহমুদ আলম আজ গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
সফরকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইউনান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বিভিন্ন উচ্চ-পর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে অংশগ্রহণ এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন। এসময় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ইউনান বিশ্ববিদ্যালয় বিশেষ করে কনফুসিয়াস ইনস্টিটিউটের সাথে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন।
এছাড়াও, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজসহ বিভন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এসময় সাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. চেন ডংঝিয়াও-এর সাথে দ্বিপাক্ষিক বিষয়ে বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও উদ্ভাবন বিষয়ে যৌথ কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে মতবিনিময় করবেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামী ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments