স্টাফ রিপোর্টার: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতেৃত্বে গতকাল কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বাহেরচর ও রায়েরচর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ছয়টি শিল্প কারখানার অবৈধ সংযোগ ও তিনটি আবাসিক গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার ফলে রাষ্ট্রের মাসিক ২০ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকা মূল্যের গ্যাস সাশ্রয় হবে।
অভিযানে কেরানীগঞ্জের মেঢাবিবি-২ এর জিনজিরা শাখায় অবস্থিত পাঁচটি ওয়াশিং ও তার কারখানা এবং একটি নির্মাণাধীন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। দুটি স্পটে পরিচালিত এ অভিযানে শিল্প কারখানার অবৈধ ব্যবহারের জন্য সর্বমোট ৯ হাজার ১০০ ঘনফুট/ঘন্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে বাহেরচর এলাকায় চারটি ওয়াশিং কারখানা এবং একটি তার কারখানায় অবৈধভাবে বয়লার, ড্রায়ার ও তাপাই ভাট্টির মাধ্যমে বিপুল পরিমাণ গ্যাস ব্যবহার করা হচ্ছিল।
মোবাইল কোর্ট অভিযান চলাকালীন অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক সরঞ্জামও জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে পাঁচটি বল ভালভ, ১৮০ ফুট পাইপ, ১০ ফুট হোজ পাইপ, তিনটি মোটর, তিনটি বুস্টার/কমপ্রেসর, তিনটি বার বার্ণার এবং চারটি পাইপ বার্ণার । প্রতিটি কারখানার অবৈধ সার্ভিস লাইন সোর্স লাইন থেকে স্থায়ীভাবে কিলিং করা হয়েছে, যাতে ভবিষ্যতে আর কোনো অবৈধ সংযোগ স্থাপন করা সম্ভব না হয়। শিল্প কারখানার পাশাপাশি জুয়াইল, রায়েরচর এলাকায় দুইজন আবাসিক গ্রাহক অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহার করার কারণে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে প্লাস্টিক সিল স্থাপন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments