ইবি প্রতিনিধি : আজ বিশ্ব পরিবেশ দিবস। ‘আমাদের ভূমি, আমাদের ভবিষ্যত’ স্লোগানকে ধারণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিওগ্রাফি এন্ড ইনভায়রনমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
বুধবার (৫ জুন) দিবসটি উপলক্ষে আনন্দ র্যালি, বৃক্ষরোপণ, স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান সহ বিভিন্ন আয়োজন করে বিভাগটি।
শুরুতেই উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে বিভাগের সামনে থেকে আনন্দ র্যালি বের হয় যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে খালি জায়গায় বৃক্ষরোপণ করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্থিরচিত্র প্রদর্শনী শেষে ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সেমিনার রুমে এসে সমবেত হয়। এরপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিভাগের সভাপতি মো. ইনজামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মনজুরুল হক ও জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ইফফাত আরা, বিপুল রায় এবং মো. আনিসুল কবির। এছড়াও বিভাগের প্রায় চার শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুল সালাম বলেন, আমরা বাংলাদেশের মানুষ তিন ধরনের খরায় আক্রান্ত।আবহাওয়া সংক্রান্ত খরা, জলবিষয়ক খরা এবং কৃষি খরা। মাটির বৈশিষ্ট্য বদলে যাওয়া, মাটি ফেটে যাওয়া এবং উর্বরতা কমে যাওয়া। আমরা দেখতাম সবুজে ঘেরা বড় মাঠ রাস্তার দুই পাশে পাহাড়, কিন্তু এখন তা কেটে সমতল হয়ে বাড়িঘর হয়ে গেছে। এমন অবাঞ্চিত খরা থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে এমন একটি আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, আমরা সিদ্ধান্ত নিবো ছুটিতে গ্রামে গিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের উৎসাহিত করবো গাছ লাগানোর ব্যাপারে, পরিবেশবান্ধব যে কোন সচেতনতামূলক কাজে কিংবা পানি অপচয় রোধে। এইসব কাজ আমাদের ভবিষ্যতে বিদ্যুৎ বিভ্রাট সহ বিভিন্ন ভোগান্তি থেকে রক্ষা করবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments