ইবি প্রতিনিধি : দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে সশরীরে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই সশরীরে ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২১/০৯/২০২৪ তারিখে অনুষ্ঠিত ডীনস্ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সশরীরে ক্লাস গ্রহণের বিষয়ে বিভাগের একাডেমিক কমিটির সিদ্ধান্ত গ্রহণপূর্বক সশরীরে ক্লাস গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সনির্বন্ধ অনুরোধ করা হলো।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে থাকা অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, বিভিন্ন বিভাগের সভাপতিদের সাথে আলোচনা করে আমরা সশরীরে ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের চাওয়া থেকেই আমাদের এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগই এখন ক্লাস চালু করতে পারবে।
উল্লেখ্য, গত ৫ জুন সর্বশেষ সশরীরে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এরপর থেকেই গ্রীষ্ম ও ঈদের ছুটি, শিক্ষকদের পেনশন স্কিম প্রত্যাহার সংক্রান্ত কর্মবিরতি, কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্রজনতার গণ অভ্যুত্থান পর্যন্ত বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments