দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি এমপি বলেছেন, র্যাগিং একেবারেই নিষিদ্ধ, সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে র্যাগিং বন্ধ করার চেষ্টা করছি। অন্যান্য সামাজিক সমস্যার মতই একটি সমস্যা র্যাগিং। শুধুমাত্র আইন করে কিংবা শিক্ষকদের দিয়ে বলিয়েই হবে না। র্যাগিং বন্ধে এর বিরুদ্ধে মানসিকতা ও একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে।
শিক্ষা মন্ত্রী বলেন, সবাই চাওয়া সত্ত্বেও, আইন থাকা সত্ত্বেও বিশ্বে অনেক জায়গায় এখনও র্যাগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারো কাম্য নয়। র্যাগিং বন্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে, এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে।
আজ বুধবার দুপুর ২.৩০টায় কুষ্টিয়ার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন করে শিক্ষা মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় শিক্ষা মন্ত্রী আরো বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যায় কমেছে। তবে নতুন কোন সিস্টেম চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হয়ই, এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে। শিক্ষা মন্ত্রী বলেন, আগামী বছর থেকে অন্যান্য দেশের মত সকল বিশ্বিবিদ্যালয়ের অংশগ্রহনে একটি মাত্র পরীক্ষা হবে। জাতীয় একটি মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে ভর্তি হবে।
এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন উদ্বোধন করেন। স্টাল ঘুরে দেখেন। পরে তিনি উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: মশিউর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জাতীয় সংসদ সদস্য আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মো: মাহাবুবুল আলম জোয়ার্দার এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সম্মানিত ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের প্রফেসর ড. হাসিনা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন।
উল্লেখ্য, ‘বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত দেশ, আগামীর স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে দৌলতপুর কলেজে অনুষ্টিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলায় ১৮টি বিশ্ববিদ্যালয় কলেজ অংশ নেয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
সব মন্তব্য
No Comments