মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে সাভার পৌর ছাত্রদল। শুক্রবার বিকেলে সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগটি আইচানোদ্দা সুরমা গার্মেন্টসের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পাকিজা ইয়ামিন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে পৌর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় ব্যানার-ফেস্টুন হাতে স্লোগান তোলেন তারা— “তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত, তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”, “সবার আগে বাংলাদেশ” ইত্যাদি।
সমাবেশ শেষে ছাত্রদল নেতা তাজ খান নাঈম বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ গণমানুষের দলে পরিণত হয়েছে। আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মাঠে আছি।”
তিনি আরও বলেন, “বিএনপি'র পক্ষ থেকে ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার করবে।”
গণসংযোগ শেষে নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments