জাবি প্রতিনিধি : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ‘মানুষের জন্য ফাউন্ডেশন-এসএইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের বিতার্কিক ও নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া তাসনোভা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মনিকা ইয়াসমিন এবং জৈবপ্রযুক্তি ও জীন প্রকৌশল বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মির্জা সাকি। প্রতিযোগিতায় ডিবেটার অব ফাইনাল নির্বাচিত হয়েছেন মির্জা সাকি।
গত ২৯ অক্টোবর (শনিবার) গ্রুপ পর্বের প্রতিযোগিতার মাধ্যমে এশিয়ান পার্লামেন্টারি ধরণের এই বিতর্ক প্রতিযোগিতার সূচনা হয়। ০৫ নভেম্বর (শনিবার) মূল পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। এরপর অনলাইন-ডিসকর্ড (ট্যাব পর্ব) ও সরাসরি ভেন্যুতে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে পর্দা নামে এই আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৪ টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠনগুলোই কেবল অংশগ্রহণ করার সুযোগ পায়।
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
সব মন্তব্য
No Comments