স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রস্তাবকৃত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর প্রস্তাব ৫টি সংস্কার কমিশনে জমা দিয়েছে ১২ দলীয় জোট।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন কমিশন কার্যালয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বদিউল আলম মজুমদারের কাছে প্রস্তাব জমা দেন ১২ দলের নেতারা। জমাকৃত ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১২ দলীয় জোট ১১০টি সাথে একমত পোষণ করেছেন, ৪৮ টি সাথে দ্বিমত পোষণ করেছেন এবং আটটি প্রস্তাব নিয়ে আলোচনার অবকাশ আছে বলে মন্তব্য করেছে।
এ প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকদের ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কার ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদ দ্বারা বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। রাষ্ট্রের নাম পরিবর্তন, গণভোট, গণপরিষদ স্থানীয় সরকার নির্বাচন এর মত বিষয়গুলোর সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করা হয়েছে। বর্তমানে দেশে যে অস্থিরতা ও সংকট বিরাজ করছে তা উত্তরণের একমাত্র উপায় অতি দ্রুত সংসদ নির্বাচন। ১২ দলীয় জোট আগামী অক্টোবর মাসের মধ্যে সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য জোর দাবি জানাচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামের মহাসচিব মুফতি মাওলানা মহিউদ্দিন একরাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম।
উল্লেখ্য, ৫টি সংস্কার কমিশন হলো- সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments