উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সহনশীলতার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে প্রশিক্ষণ সভায় প্রশিক্ষণ গ্রহণ করেন ইমপ্যাক্ট গ্রুপ ও শিশুফোরামের সদস্যবৃন্দ। ওয়ার্ল্ড ভিশনের উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়া হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাপিল বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,উপজেলার সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল ফর সার্ভিস সোসাইটি(সিআরএসএস) প্রোগ্রাম ম্যানেজার সুজিত হালদার ও হারতা ইউনিয়নের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এ্যানি মিতা।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments