নজরুল ইসলাম, সাতক্ষীরা: এড. আব্দুর রহিম ছিলেন মুক্তমনের প্রতিবাদী মানুষ। তিনি ছিলেন সৎ সাহসী, দৃঢ়চেতা, নির্লোভ, ত্যাগী, আত্মমর্যদা সম্পন্ন, সবার কাছে গ্রহণযোগ্য একজন নিরহংকারী মানুষ। এসব কারণে তিনি জীবনের দীর্ঘ সময় আইনজীবীদের নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন আত্মমানবতার সেবায় নিয়োজিত রেডক্রিসেন্টের মত প্রতিষ্ঠানে। একটি রাজনৈতিক দলের নেতা হয়েও তিনি সবদলের নেতাকর্মীদের কাছে সমান গ্রহণযোগ্যতা ধরে রাখতে পেরেছিলেন। তার বলিষ্ঠ নেতত্ব সাতক্ষীরার ভূমিহীন-ক্ষেতমজুরদের অধিকার আদায়ের সংগ্রামকে ত্বরান্বিত করে বহু মানুষের পুণর্বাসনের পথ তৈরী করে দেয়। নাগরিক অধিকার আদায়ের পাশাপাশি জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি নাগরিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ১৯৫২ এর ঐতিহাসিক ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তিনি ভূমিকা রেখেছেন। এসব কারণে এড. আব্দুর রহিমের মৃত্যু নেই। তিনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অমর হয়ে থাকবেন। জেলা নাগরিক কমিটি আয়োজিত এড. আব্দুর রহিমের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব বলেন। শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক আনিসুর রহিম। বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গণি, জেলা বাসদের সংগঠক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, জেএসডির জেলা সম্পাদক সুধাংশু শেখর সরকার, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির নেতা ও এড. আব্দুর রহিমের পুত্র আনোয়ার জাহিদ তপন, সিপিবি’র সভাপতি কমরেড আবুল হোসেন, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু প্রমুখ। স্মরণ সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments