ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগরে বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা নাটোর সিটি কলেজের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানিয়েছেন, সকাল ৬টার দিকে হাটিকুমরুল থেকে নাটোরগামী একটি মোটরসাইকেল মান্নান নগর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাস চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে ও তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ইত্তেফাক
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments