কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসের চাপায় কমল দাস (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাতটায় দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত কমল কলাপাড়া পৌরশহরের জগন্নাথ আখড়াবাড়ী এলাকার মৃত ধিরেন্দ্র নাথ দাসের ছোট ছেলে। সে একজন ঠিকাদারী ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমল দাস সকালে মোটরসাইকেল যোগে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। নয়াপাড়া এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ পোষ্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। চালক ও হেলাপার পলাতক রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments