ডেস্ক রিপোর্ট: চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে পর্যটন নগরী ইস্তাম্বুলে মারা গেছেন ৭ জন। দেশটিতে মদ উৎপাদনের ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ করায় ভেজাল মদ উৎপাদনের প্রবণতা বেড়ে যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটলো। প্রথম আলো
দেশটির ইসলামপন্থী প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মদপানে নিরুৎসাহিত করেন। এ ছাড়া দেশটিতে মদের ওপর শুল্ক আরোপের পরিমাণ বেড়ে যাওয়ায় ভেজাল মদ উৎপাদন বেড়েছে। দেশটির সুপার মার্কেটে এক লিটার ‘রাকি’ ব্র্যান্ডের মদের বোতলের দাম ২৫০ লিরা বা সাড়ে ১৬ ডলার।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনার পরে ৩৪২টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৩০ হাজার লিটারের বেশি বিষাক্ত ও নকল মদ জব্দ করেছে তারা।
কখনো কখনো মদের সঙ্গে মিথানল মিশিয়ে দেওয়া হয়। এর ফলে এটি বেশি বিষাক্ত হয়ে পড়ে। এই মিথানল হচ্ছে স্পিরিটের সবচেয়ে অশোধিত পর্যায়, যা বিভিন্ন কারখানায় ব্যবহৃত হয়।-আমাদের সময়.কযম
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments