সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটি মেরামত করে ৯ মার্চ রোববার ভোরে ফের উৎপাদন শুরু হলেও গ্যাসের চাপ সল্পতায় সার উৎপাদন ব্যহত হচ্ছে।
যমুনা সার কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যার দিকে এ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। ১৩ মাস ২৩ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকার পর ২৩ ফেব্রুয়ারী বিকেলে গ্যাস সংকটের দায় নিয়ে ৬০ ভাগ হারে উৎপাদন শুরু হলেও ৪ দিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হয়। পরে ১১ দিন কাজ করে ৯ মার্চ ভোরে কারখানা কর্তৃপক্ষ ফের উৎপাদনে যেতে সক্ষম হলেও গ্যাসের চাপ সল্পতায় উৎপাদন ব্যহত হচ্ছে।
সূত্র মতে, কারখানায় নিরবিচ্ছিন্নভাবে সার উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন। বর্তমানে কারখানায় দৈনিক ৩০-৩১ পিএসআই গ্যাসের চাপ থাকায় নিয়মিত সার উৎপাদন সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে কারখানার প্রশাসন জিএম দেলোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি জানান, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকার কারণে আমরা কারখনায় নিয়মিত সার উৎপাদন করতে পারছি না। তিনি আরো বলেন, গ্যাসের চাপ বৃদ্ধি হলে পুরোদমে কারখানায় উৎপাদন সম্ভব হবে।
যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ্ মুহাঃ মোসলেহ উদ্দীন জানান, এ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি মেরামত করে রোববার ভোরে কারখানার উৎপাদন শুরু হলেও গ্যাসের চাপ সল্পতায় উৎপাদন ব্যহত হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানে কারখানায় ৩০-৩১ পিএসআই গ্যাসের চাপ রয়েছে। সেই সাথে তিনি পূর্ণমাত্রায় গ্যাসের চাপ সরবরাহ করা হলে শতভাগ সার উৎপাদনের আাশাবাদ ব্যক্ত করেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments