পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লায় তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাব মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মুনীম ফেরদৌস জানিয়েছেন,গত ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেলকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্টের ঘটনায় দায়ের করা দুইটি হত্যাসহ একাধিক মামলায় আসামী রয়েছে রুবেল।
তিনি বলেন,গত ৫ আগস্ট যুবলীগ নেতা জহিরুল হক রুবেলকে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে হেলমেট পড়ে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা যায়। তার সঙ্গে আরও তিনজনকেও অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে। ওই সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে মহড়া দেন। তাদেরও গ্রেপ্তারে কাজ চলছে।
রুবেলের বাড়ি নগরের ৭ নং ওয়ার্ডের চন্ডিপুর এলাকায়। গত সিটি নির্বাচনে তিনি কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মহানগরের কার্যনির্বাহী কমিটির সদস্য।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে ইজিবাইক চালক নাজমুল মোল্লা হত্যা মামলায় র্যাব-৮ এর সদস্যরা একজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য আরো তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে নগরীর ২৬ ন ...
জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহী: রাজশাহী শহর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, আর্থিক তথ্য জালিয়াতি, অডিট প্রতিবেদন টেম্পারিং এবং জাল সনদের ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে ল্যাবের বিভিন্ন পরীক্ষা করানোর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্যাথলজি বিভাগে টেকনোলজিস্টদের বিরুদ্ধে। ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. রবিউল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে উপজেলার ৫ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।মারা যাওয়া রব ...
সব মন্তব্য
No Comments