আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারে নামাজের সময় এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৫৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দেড় শতাধিক। সোমবার স্থানীয় সময় বেলা দেড়টায় জোহরের নামাজের সময় ঐ বিস্ফোরণ ঘটে। এ সময় মসজিদটি মুসল্লিতে ঠাসা ছিল।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম বলেছেন, মসজিদটির একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আত্মঘাতী হামলাকারী নামাজের প্রথমসারিতে ছিল। তিনি বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন। দেশটির পুলিশ বলছে, হামলায় মসজিদের ইমামও নিহত হয়েছেন।
ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই- তালেবান পাকিস্তান। পাকিস্তানের সরকারি একজন কর্মকর্তা বলেছেন হামলার টার্গেট ছিল সম্ভবত পুলিশ কারণ নিহতদের সিংহভাগই ছিল ঐ বাহিনীর সদস্য।
পেশোয়ার নগর পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইজাজ খান স্থানীয় মিডিয়াকে বলেন বিষ্ফোরণের সময় ঐ এলাকায় ৩০০ থেকে ৪০০ পুলিশ সদস্য মোতায়েন ছিল। পেশোয়ারের লেডি রেডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন আহতদের অনেকের অবস্থা গুরুতর।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments