মুহাম্মদ সাইফুল্লাহ (সাভার) প্রতিনিধি: উপজেলা ভূমি অফিস, ঢাকার সা়ভারের আয়োজনে আজ রোববার (২৫ মে) সকাল ১০টায় “ভূমি মেলা ২০২৫” এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সরকার প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনীতে ৩ টি ভূমি অফিস মেলায় অংশগ্রহণ করে সাধারণ জনগণের সেবা প্রদান করতে থাকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জহিরুল আলম, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, বিএনপি নেতা আব্দুর রহমান, আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি ) সাদিয়া আকতার, সাভার অফিসের সার্ভেয়ার জিয়া হোসেন , ক্যাশিয়ার সোবহানসহ অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সার্টিফিকেট পেশকারসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় উপজেলা সদর সহকারী কমিশনার( ভূমি) মোঃ জহিরুল আলম বলেন, ভূমি সেবা কে প্রান্ত এলাকায় পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই ভূমি মেলা। এই মেলা তিন দিনব্যাপী চলবে তাতে গ্রামেগঞ্জের অনেক মানুষ উপকৃত হবে।
“ভূমি মেলা ২০২৫ আজ থেকে শুরু হয়েছে এবং এটি আগামী তিন দিনব্যাপী চলবে। ভূমি সংক্রান্ত সকল ডিজিটাল ও সরাসরি সেবা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বকর সরকার বলেন, আমি সাভার বাসিকে আহ্বান জানাই— আপনারা সকলে এসে ফ্রি সেবা গ্রহণ করুন।”
সকালে ভূমি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়।যেটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ভূমি অফিসে গিয়ে শেষ হয়। এই র্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মেলায় নাগরিকরা ভূমি সংক্রান্ত খতিয়ান উত্তোলন, নামজারি, মিউটেশন, পর্চা প্রাপ্তি, অনলাইনে আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য উদ্বোধনী মেলায় ৩ টি ভূমি অফিস বাগধুনিয়া ইউনিয়ন ভূমি অফিস, ফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে সেবা কার্যক্রম চলমান।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments