মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: ১১-২০তম গ্রেডভুক্ত সরকারি কর্মচারীদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে নেত্রকোনায় জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলাম সর্দারের হাতে এ স্মারকলিপি তুলে দেন ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর নেতারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের জেলা সভাপতি শাহনূর কবির খোকন, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, নেত্রকোনা কালেক্টরেট সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ ১১-২০তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীরা।
নেতারা অভিযোগ করে বলেন, রাষ্ট্রের নীতিনির্ধারণী সিদ্ধান্তগুলো বাস্তবায়নে এই গ্রেডভুক্ত কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে তারা নানা বৈষম্যের শিকার। সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নিয়মিতভাবে। বক্তারা অবিলম্বে বৈষম্য দূরীকরণসহ ৭ দফা বাস্তবায়নে প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments