রাজশাহী অফিস: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সরকারি এলজিইডি রাস্তার নির্মাণকাজে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ হয়ে আজ বুধবার (১৮ জুন)সকাল ১০টার দিকে এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে জড়ো হন। তাঁরা ইউনিয়ন পরিষদে অবস্থান করে চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
অভিযুক্ত নজরুল চেয়ারম্যান (স্বতন্ত্র) কে একপর্যায়ে ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা।পরে স্থানীয় ব্যক্তিদের মধ্যস্থতায় জোর করে লিখিতভাবে পদত্যাগপত্রে সাক্ষর করিয়ে নেন।
বিক্ষোভকারীরা বলেন, “ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে সীমাহীন দুর্নীতি করেছেন চেয়ারম্যান। রাস্তার কাজ না করে বিল উত্তোলন, টেন্ডারবিহীন উন্নয়ন কাজ, সুবিধাভোগীদের কাছ থেকে টাকা নেওয়া—এসব কারণে আমরা তার পদত্যাগ চাই।”
তবে চেয়ারম্যান নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ঘটনার পেছনে রয়েছে। আমি স্বেচ্ছায় নয়, চাপে পড়ে পদত্যাগ করেছি এবং পদত্যাগপত্রে সাক্ষর নেওয়ার পরেও দীর্ঘক্ষন পরিষদের ঘরে ভিতরে আমাকে রেখে বাইরে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান এ ঘটনায় গোদাগাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং পদত্যাগ পত্রের কোন কাগজ হাতে পাইনি।
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিবাহবিচ্ছেদ। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শহরে গড়ে প্রতিদিন প্রায় ৯টি করে তালাক বা ডিভোর্স আবেদন জমা পড়ছে। ...
নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোণায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ব্রি ...
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
সব মন্তব্য
No Comments