ডেস্ক রিপোর্ট: সম্প্রচার মাধ্যমের সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিষ্ট সেন্টার-বিজেসি'র ট্রাষ্টি ও নির্বাহীদের যৌথ সভা বুধবার (০৭ আগষ্ট) অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন চেয়ারম্যান রেজোয়ানুল হক। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর সভায় এই বিবৃতি দেয়ার সিদ্ধান্ত হয়।
বিবৃতিতে বলা হয়, 'ছাত্র-জনতার আন্দোলনের মুখে শত শত মানুষের প্রাণহানিসহ অনেক আত্মত্যাগের মাধ্যমে দেশে ক্ষমতার পরিবর্তন ঘটেছে। দেশের সাংবাদিক সমাজ, বিশেষ করে সম্প্রচার মাধ্যমের রিপোর্টার ও ক্যামেরাম্যানরা জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনকে মানুষের কাছে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন।
অত্যন্ত দু:খের সাথে লক্ষ্য করা গেছে যে, মাঠে কাজ করতে গিয়ে আমাদের সহকর্মীরা আক্রমণের শিকার হয়েছেন। টেলিভিশন চ্যানেলগুলোর অনেক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্র জনতার বিজয়ের খবর লাইভ সম্প্রচারের সময়ই ৮টি চ্যানেলে হামলা হয়েছে, এমনকি পুড়িয়ে দেওয়া হয়েছে, সম্প্রচার সামগ্রী লুট করা হয়েছে। ফলে বেশ কয়েকটি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে গেছে। এসব চ্যানেলের অসংখ্য কর্মীর জীবন এখন চরম অনিশ্চিত, অথচ তাদের সাথে চ্যানেলের মালিকানা, নীতি নির্ধারন এবং রাজনীতির কোন সম্পর্ক নেই। অন্যান্য চ্যানেলের সাংবাদিকদের অনেকেও এখনও নানা ধরনের হুমকির মুখে রয়েছেন। যারা দিনমান পরিশ্রম করে মানুষের কাছে তথ্য পৌঁছে দিলেন তারাই আজ হিংস্রতার শিকার। বিজেসি তাদের পাশে থাকার এবং ক্ষতি কাটিয়ে উঠতে যথাসাধ্য প্রচেষ্টার অংগীকার করছে।
অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা প্রতিরোধ এবং প্রয়োজনে সংস্কারমূলক ব্যবস্থা নিয়ে হলেও বন্ধ চ্যানেলগুলো চালুর পরিবেশ তৈরি করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে বিজেসি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments