ফরিদপুর অফিস: শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ণ উন্নয়ন অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকাটাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।
বৃহস্পতিবার দিনব্যাপী ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার মাঝকান্দী, বোয়ালমারী উপজেলার কাদিরদী, সাতৈর বাজার, আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি।
এসময় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে আরিফুর রহমান দোলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ অভূতপূর্ণ উন্নয়ন হচ্ছে। সকল বাধা-বিপত্তি মোকাবিলা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার মতো নেতৃত্ব জরুরি। তাই শেখ হাসিনার নেতৃত্বে দেশের এই অভূতপূর্ণ উন্নয়ন অব্যাহত রাখতে তাঁকে আবারও দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
গণসংযোগ ও পথসভায় কেন্দ্রীয় কৃষক লীগ নেতা শেখ শওকত হোসেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুজ্জামান কদর, গোপালপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাসমত হোসেন কাজল, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম শেখ, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান মৃধা, সাতৈর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গফুর মিয়া, সাতৈর ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি হাবিবুর রহমান রিপন, আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments