স্টাফ রিপাের্টার: পবিত্র ইদুল আজহা উপলক্ষে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য আইন অনুযায়ী একটি নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার, ১২ মে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
আইনজীবী জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারায় বলা আছে, প্রতিটি ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা থাকবে। ৫০ মাইলের বেশি দূরত্বে চলাচলকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার যুক্ত থাকার কথাও উল্লেখ আছে। এছাড়া ১১৯ ধারায় বলা হয়েছে, অনুমতি ছাড়া ওই কামরায় কেউ প্রবেশ করলে জরিমানা করা যাবে। এই দুই ধারা কার্যকর না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন রিট করেন। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়, আইনের বিধান মেনে যাত্রীবাহী সব ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না।
আইনজীবী মো. আজমল হোসেন খোকন বলেন, ওই রুল এখনও বিচারাধীন। আইনে নারীদের জন্য আলাদা কামরার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এই পরিস্থিতিতে ইদে নারী যাত্রীদের ভোগান্তি কমাতে সম্পূরক আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত এবারের ইদুল আজহায় প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য একটি কামরা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments