পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস : এইচএসসি পরীক্ষা পেছানো ও পূর্ণমার্কের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসাবে এবার রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সকালে নগরীর জিরোপয়েন্টে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
তবে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ করার জন্য উপস্থিত হলে সেখানে পুলিশ বাধা দেয়।
এরআগে সকালে শিক্ষার্থীরা নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।
এসময় তারা পরীক্ষা পিছিয়ে নেয়ার দাবি জানান। আর পরীক্ষা পেছানো সম্ভব না হলেও পরীক্ষার পূর্ণ নম্বর ১০০ থেকে কমিয়ে ৫০-এ পরীক্ষা গ্রহণের দাবি তোলেন। বিক্ষোভের সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
পরে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবীর এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের দাবি সংশ্লিষ্ট দপ্তরে পৌছে দেয়ার কথা জানান। পাশাপাশি পরীক্ষা বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনার কথাও জানান তিনি।
এরআগে গত তিনদিন থেকে তারা বিক্ষোভ করে আসছে। যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। তবে আইসিটি পরীক্ষার বিষয়ে নতুন করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রঅ দিপু মনি। তারপর শিক্ষার্থীরা তাদের আন্দোণ চালিয়ে যাচ্ছেন।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments