বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেনি, তাদের আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আইডি কার্ড হালনাগাদ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায়, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। ফলে তারা নির্বাচনে ভোট প্রদান কিংবা প্রার্থী হওয়ার সুযোগ হারাবেন।
এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, ইনস্টিটিউট, হল ও দপ্তরসমূহকে ইতোমধ্যে লিখিতভাবে অবহিত করেছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের চীফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সকল শিক্ষার্থীর সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য। তাই প্রশাসন সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে সময়মতো প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর উপ পরিচালক ফররুখ মাহমুদ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments