দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুদক। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার আল্লাহ দর্গা-রিফইতপুর সড়কের উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে তারা এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যায়ল কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যায়ল কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক সৈয়দ মাইদুল হক সহ অন্যান্য কর্মকর্তা।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যায়ল কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, কমিশনের অনুমতি সাপেক্ষ আমরা সরোজমিন তদন্তে এসেছি। অভিযোগ ছিল প্রকল্পের কাজে নিন্মমানের ইট ও অন্যান্য সামগ্রী দায়সরাভাবে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা বিভিন্ন স্পটে সড়কের দৈঘ্য-প্রস্থ, হেজিং, প্যলাসাইট পরীক্ষা নিরিক্ষা করেছি। পাশাপাশ কাজের স্যাম্পুল ও মেটারিয়াল্স নমুনা সংগ্রহ করেছি তা পরীক্ষা সাপেক্ষে এবং রেকর্ডপত্র সংগ্রহ করেছি তা যাচাই বাছাই সাপেক্ষে কমিশনে রিপোর্ট দাখিল করা হবে।
দুদকের অভিযান চলাকালে দৌলতপুর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পুলক উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments