বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক হিসাব ডিজিটালাইজড করার অংশ হিসেবে স্বতন্ত্র অ্যাকাউন্টস ড্যাশবোর্ড চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ০২ নভেম্বর বুধবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাশরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ড্যাশবোর্ড উদ্বোধন করেন।
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ লগ-ইন করে নিজ নিজ অ্যাকাউন্টস্ ড্যাশবোর্ড থেকে তাদের বেতন, ইনকাম ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, পরীক্ষার বিলসহ বিভিন্ন তথ্য দেখতে পারবেন। এজন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রত্যেককেই নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে সকলের ই-টিন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ফঁ.ধপ.নফ-এ অ্যাকাউন্টস্ ড্যাশবোর্ড-এর বিস্তারিত নির্দেশনা ও তথ্য পাওয়া যাবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই অ্যাকাউন্টস্ ড্যাশবোর্ড উদ্বোধন করে বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের একটি চাহিদা ছিল। এর মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এখন থেকে খুব সহজেই বিশ্ববিদ্যালয় থেকে তাদের আয়-ব্যয় সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন। তিনি এই কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এর ফলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ব্যবস্থাপনায় গতিশীলতা আসবে এবং সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ পরিচালিত উট-অওঝ চৎড়লবপঃ-এর মাধ্যমে এই ড্যাশবোর্ড কার্যক্রম সম্পন্ন করা হয়।
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার, ১১ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার, ১ ...
সব মন্তব্য
No Comments