ডেস্ক রিপোর্ট: তথাকথিত হিজাব আইন লংঘনের দায়ে ইরানের মোল্লা পুলিশ বা গাশ্ত-ই- এরশাদ বাহিনীর হাতে গত ১৬ সেপ্টেম্বর ২০২২ এ, ২২ বছর বয়সী নিরীহ ইরানি তরুণী মাশা আমিনীর হত্যার ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তীব্র নিন্দা জানিয়েছে। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণে ইরানের বর্তমান চরম প্রতিক্রিয়াশীল শাসক চক্র অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। বিনা অপরাধে সেদেশের পুলিশের হাতে ইরানি তরুণী মাশা আমিনীর উপর পরিচালিত নির্মম নির্যাতন এবং পরিণামে তার খুন হবার ঘটনা প্রমান করেছে ইরানে কি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
নেতৃবৃন্দ বলেন, ইরানের বর্তমান মোল্লাতন্ত্র আজ সেদেশের সাধারণ নাগরিকদের মানবাধিকার হরণ করে মধ্যযুগীয় বর্বর আইনে দেশ শাসন করতে চাইছে এবং দেশটির শ্রমিকশ্রেণীর অধিকার কেড়ে নিয়ে সেখানে নব্য এলিট মোল্লা শ্রেণী গড়ে তুলছে। বেশির ভাগ ক্ষেত্রে তাদের এই দুঃশাসনের শিকার হচ্ছেন ইরানের নারী, শিশু এবং শ্রমজীবী মানুষেরা। মাশা আমিনীর হত্যাকান্ড তার থেকে বিচ্ছিন্ন কিছু নয়। সিপিবি এই খুনের ঘটনার এবং এর প্রতিবাদে গড়ে ওঠা গণ আন্দোলনে পুলিশের গুলিতে আন্দোলনকারীদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করছেন। এবং ইরানে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments