ডেস্ক রিপোর্ট: 'বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)'-এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা এক বিবৃতিতে বলেন, "আমরা জুলাই অভ্যুত্থানের পর থেকে প্রতিটি বক্তব্যে, সকল সর্বদলীয় বৈঠকে, অভ্যুত্থান পরবর্তীকালে প্রকাশিত সকল লিফলেটে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আসছি।
ইতিহাসের নজিরগুলো থেকে আমরা জানি, গণহত্যার বিচার না হওয়ার প্রভাব সমাজজীবনে কত গভীর হয়! ফলে আমরা চব্বিশের হত্যাকাণ্ডের বিচার, অসংখ্য আহতদের চিকিৎসাসহ পূনর্বাসনের ব্যবস্থার দাবি করে আসছি।
জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় দল হিসেবে আওয়ামী লীগের এবং তার নেতা-কর্মীদের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং এই অভ্যুত্থানকে তারা নানাভাবে প্রশ্নবিদ্ধ করছে। ভারতে বসেই শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দিচ্ছেন, হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাইছেন। এ কারণে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। দল হিসেবে আওয়ামী লীগকে তাদের কৃতকর্মের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের সাথে যুক্ত আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচার সম্পন্ন করে তাদের শাস্তি কার্যকর করতে হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, আওয়ামীলীগ নিষিদ্ধ করার আন্দোলনে একাত্তরের গণহত্যাকারীদের নাম পরিকল্পিতভাবে সামনে আনা হচ্ছে। একাত্তরের গণহত্যাকারীদের বাংলাদেশের জনগণ ক্ষমা করেনি। আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচার চাওয়ার কোন নৈতিক অধিকার এদের নেই৷ ফলে যেভাবে গোলাম আযম, নিজামীকে সামনে আনা হচ্ছে, তা প্রকারান্তরে আওয়ামী লীগের বিচারের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবে এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক আখ্যান তাকেই বরং প্রতিষ্ঠিত করবে। ফলে এ বিষয়ে আমরা সবাইকে সচেতন থাকার আহবান জানাই।
আমরা স্পষ্ট করে বলতে চাই বিচারের বিষয়ে যে সংশয় জনমনে আছে, সেটা অমূলক নয়। সে নিয়ে বিশদ ব্যাখ্যার প্রয়োজন নেই। নীতিনির্ধারণের সাথে যুক্ত নেতাদের বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দেয়া, ঢালাওভাবে দেয়া হত্যা মামলা, দুর্বল মামলা, তদন্তে দীর্ঘসূত্রিতা - সব মিলিয়ে বিচারের ব্যাপারে মানুষের আস্থা কমেছে। সরকারের উচিত বাগাড়ম্বর না করে যে সকল অভিযোগ সরকারের বিরুদ্ধে উঠেছে তা খতিয়ে দেখা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments