পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস:
রাজশাহী নগরীর শাহ মখদুম থানা এলাকায় দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র উচিয়ে একদল কিশোরের উল্লাস করার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর শাহ মখদুম থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। বর্তমানে তাদেরকে শাহ মখদুম থানা হেফাজতেই রাখা হয়েছে।
তারা হলো, মো. মাসুমের ছেলে মো. সোহেল রানা (২১), মো. রাজু আহমেদ-এর ছেলে মো. মনিরুল ইসলাম অপূর্ব (২২), মো. নজরুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলাম সম্রাট (২১), আব্দুর রহিমেরে ছেলে মো. নাজমুস সাকিব আবির (২১), রিপন শেখের ছেলে মোহাইমিনুল শেখ (২০), মো. জসিম উদ্দিনের ছেলে মো. জিসাদ এবং মো. সালাম হোসেনের ছেলে মো. মারুফ হোসেন। আটককৃত সবার বাড়ি নগরীর শাহ মখদুম থানাধীন চকপাড়া দুরুলের মোড় এলাকায়।
স্থানীয়রা জানান,তিনদিন আগে গাংপাড়া এলাকার কিশোর গ্যাং সদস্যরা চাঁদাবাজির টাকায় খাওয়া-দাওয়া করে অস্ত্র হাতে নাচানাচি করে শো-ডাউন করে আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয়ভাবে এরা আওয়ামী লীগ বা ছাত্রলীগের ছত্রছায়ায় রাজনীতির সঙ্গে যুক্ত।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (শাহ মখদুম জোন) নূর আলম সিদ্দিকী বলেন,অস্ত্র হাতে একদল কিশোরের নাচানাচির একটি ভিডিও আমাদের নজরে আসে। এরপর মঙ্গলবার রাতভর ওই এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আমরা আটক করি। আটককৃত কিশোরদের সবার বয়স ১৮ বছরের উপরে। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি কিশোরদের আটকের চেষ্টা চলছে।
এর আগে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর হাতে রামদা,চাইনিজ কুড়াল,চাকুসহ নানা ধরনের অনেক অস্ত্র হাতে খোলা আকাশের নিচে একদল কিশোরের উল্লাস করার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এই কিশোরদের খোঁজ শুরু করে।
ভিডিওটি ছিল ১৯ সেকেন্ডের। অস্ত্র হাতে তালেবানি কায়দায় একদল কিশোর নাচানাচি আর উল্লাস করছে। সঙ্গে বাদ্যও বাজছে। তালে তালে কিশোররা নাচছে। তাদের হাতে রামদা,চাইনিজ কুড়াল, চাকুসহ নানা ধরনের অনেক অস্ত্র। একজন এরই মধ্যে বলছে, ‘এই মাইর্যা দিস না রে বাপ’!
তিনি আরো বলেন,আমি আটক হওয়ার কিশোর সবার সাথে কথা বলেছি। তাদের প্রত্যেকের বয়স ১৮ বছরের উপরে। তারপরও তাদের বয়সের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments