ডেস্ক রিপোর্ট: নাম বদলে যাচ্ছে ঐতিহাসিক রোজ গার্ডেনের। রোজ গার্ডেনের তিনতলা আবাসিক ভবনটিকে সংস্কার করে ‘ঢাকা মহানগর জাদুঘর’ নামে নামকরণ করা হচ্ছে। এই কার্যক্রমের অগ্রগতি নিয়ে গতকাল মঙ্গলবার আলোচনা হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কক্সবাজারে একটি বিশেষায়িত ‘বাংলাদেশ প্রাকৃতিক ইতিহাস জাদুঘর’ নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহামূল্যবান নির্দশনসমূহ চুরি, হারানো বা নাশকতার ঝুঁকি এড়ানোর লক্ষ্যে স্টোরকিপার ও নিরাপত্তা প্রহরী পদে আউটসোর্সিংয়ের পরিবর্তে স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কমিটি সুপারিশ করেছে।
শিল্পকলা একাডেমির ঢাকায় কর্মরত সাত জন কালচারাল কর্মকর্তাকে দ্রুততম সময়ের মধ্যে ঢাকার বাহিরে পদায়নের জন্যও মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। এছাড়া, নীলফামারী জেলা সদরে অবস্থিত নীলকুঠি ভবনটি গেজেটভুক্তকরণের উদ্যোগ নিতে কমিটি তাগিদ দিয়েছে।
কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মমতাজ বেগম, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা ও শেরীফা কাদের অংশ নেন। জাতীয় জাদুঘরে সংরক্ষিত সবগুলো নিদর্শন প্রদর্শনের ক্ষেত্রে গ্যালারির সংখ্যা বৃদ্ধিকরণ কার্যক্রমের অগ্রগতি, রংপুরে বিভাগীয় জাদুঘর প্রতিষ্ঠা কার্যক্রমের অগ্রগতি, জাতীয় জাদুঘরের গ্যালারিতে অডিও গাইড ব্যবস্থা চালু এবং লাইট অ্যান্ড সাউন্ড শো ব্যবস্থা চালুকরণের অগ্রগতি এবং জাতীয় জাদুঘরের সবগুলো গ্যালারিকে ভার্চুয়াল গ্যালারিতে রূপান্তর কার্যক্রমের অগ্রগতি নিয়েও গতকালের বৈঠকে আলোচনা হয়েছে।
ইত্তফোক
স্টাফ রিপোর্টার: জলবায়ু অভিযোজন, কৃষি ও টেকসই উন্নয়নে নারীর নেতৃত্ব, স্থানীয় জ্ঞান, অবৈতনিক সেবামূলক কাজ ও অর্থনৈতিক অবদানের যথাযথ স্বীকৃতির আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, ঢাকার পাশের ও দক্ষিণাঞ্চলসহ দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার ১৬ জুন সচিবালয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ আর ‘নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব পক্ষকে ‘প্রতিশোধের মানসিকতা’ বদলে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জান ...
স্টাফ রিপোর্টার: জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ...
সব মন্তব্য
No Comments